ঢাকাস্থ বিএএফ শাহীন কলেজের শাহীন অডিটোরিয়ামে ছাত্র-শিক্ষকদের দ্বারা গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন রেড হার্ট ক্লাব আয়োজিত একটি থ্যালাসেমিয়া সচেতনতা মূলক কার্যক্রমে বাংলাদেশ থ্যালাসেমিয়া পেশেন্টস অ্যান্ড প্যারেন্টস ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন অংশ গ্রহণ করে। অনুষ্ঠানে রক্তদান ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতামূলক আলোচনা হয়।
